কুমিল্লা হেল্পিং পোস্ট

সকাল ৮.০০ টার
মধ্যে বাসে উঠতে পারলে আপনি কুমিল্লা পৌঁছে যাবেন
১০.৩০ এর মধ্যে । আপনাকে ঠিক নামতে হবে
ক্যান্টনমেন্ট বিশ্ব রোডে ।
এবার হাতের বাম দিকে ১২ মিনিট হাটলেই চোখে পরবে "
Maynamati War Cemetery " । এখানে শায়িত রয়েছে
দ্বিতীয় বিশ্বযুদ্ধের নিহতদের কবর । অসাধারন সুব্দর
জায়গা । মনটা ঠাণ্ডা হয়ে যাবে । এটি খোলা থাকে
সকাল ৭.০০ - দুপুর ১১.৪৫ আবার দুপুর ২.০০ টা - বিকাল ৫ টা
পর্যন্ত । এখানে ছেলে মেয়ে একা ঘুরা ফিরা করা
নিষেধ । ১ ঘণ্টা কাটিয়ে ১২ টার দিকে রওনা দিবেন
রানী ময়না মতির প্রাসাদের দিকে। ভাড়া ১০ টাকা ।
এটিও অনেক সুন্দর জায়গা ।
রানী ময়না মতির প্রাসাদ থেকে বের হয়ে আবার
ক্যান্টনমেন্ট বিশ্ব রোডে । ভাড়া ১৫ টাকা অটো ।
ক্যান্টনমেন্ট বিশ্ব রোডে কিছু খেয়ে নিবেন । চেষ্টা
করবেন হালকা কিছু বাট অনেক এনার্জি আছে
আমাদের খাবারের বিল আসছিল ৫০ টাকা করে।
কিছুক্ষন রেস্ট নিয়ে লেগুনাতে করে যাবেন কোট বাড়ি
বিশ্ব রোডে । ভাড়া নিবে ১৫ টাকা । এখানে সি এন জি
পাওয়া যায় । সেখান থেকে কোট বাড়ি বাজার । ভাড়া
১০ টাকা ।
বাজারে কাছেই ময়নামতি সেনা নিবাস । অনুমুতি নিয়ে
ঘুরে দেখতে পারেন । সেনা নিবাস দেখা শেষ হলে চলে
যাবেন " বার্ড " দেখতে ।
বার্ড কোন পাখির নাম নয় । বার্ড বা Bangladesh Academy
for Rural Development এটা সাজনো গোছানো সুন্দর একটা
অফিস যেটি বিশাল এলাকা জুরে অবস্থিত । বার্ড এ
প্রবেশ করতে গেলে অনুমতি নিতে হয় । এখন কিভাবে
নিবেন এই অনুমুতি । নিজের চেহারা বাচ্চা বাচ্চা ভাব
করে গেট ম্যান কে বলুন আপনি ঢাকা বা অনেক দূর থেকে
এসেছেন । আপনি ভিতরটা ঘুরে দেখতে চান । দুরত্তের
কথা শুনেই আমাদের অনুমতি দিয়েছিল
বার্ড এর ভিতরে ঢুকেই হাতের ডান দিকের রাস্তা টা
অনুসরণ করুন । ১৫ মিনিট হাটলেই নীলাচল পাহাড় পেয়ে
যাবেন । এখানেই দীপু নাম্বার টু মুভির বিশাল পানির
পাম্প টা আছে ।এখানে কিছুক্ষণ থেকে বেরিয়ে পরুন ।
কোট বাড়ি বাজার থেকে শালবন বিহার । সি এন জি
ভাড়া ১০ টাকা । একদিকে শালবন বিহার আর অপর দিকে
বৌদ্ধ মন্দির । সময় নিয়ে ২ টা স্থাপনা ঘুরে দেখন ।
শালবন বিহার সন্ধ্যা ৫ টায় বন্ধ হয়ে যায় এবং প্রবেশ ফি
২০ টাকা ।
এত কিছু দেখে যখন আপনি ক্লান্ত তখন শালবন বিহার
থেকে বের হয়ে একটু হাটলেই শালবন পাবেন । বেশি
ভিতরে যাবার দরকার নেই । ১৫ সময় নিয়ে ঘুরে দেখুন ।
এত কিছু দেখতে দেখতে সন্ধ্যা নেমে পড়বে পুরাতন
অতীতের জেলার বুকে । এবার সোজা চলে যাবেন ধর্ম
সাগর পারে । রাস্তা টা একটু জটিল । আমি আগে কখনো
কুমিল্লা যাই নি তাই এমন হয়েছে । প্রথমে সি এন জি
নিয়ে চলে যাবেন টমছম ব্রিজে । ভাড়া ১৫ টাকা । রাম
মালার সামন থেকে অটো রিজাভ নিয়ে চলে যাবেন
বাদুর তলা । আমরা তিনজন ছিলাম । ভাড়া পার পারসন ১২
টাকা করে পরছে ।
ধর্ম সাগর যাবার পথে দেখতে থাকুন রাতের কুমিল্লা শহর
। লাল নীল আলোয় সজ্জিত ধর্ম সাগর পাড়ে কিছুক্ষন
বসে থাকার আপনার মনে হবে মাতৃ ভাণ্ডারের রস
মালাইয়ের কথা ।
রস মালাইয়ে যত গুলো না রস মুঞ্জুরি আছে তার থেকে
বেশি মাতৃ ভাণ্ডার আছে কুমিল্লায় । আসল মাতৃ
ভাণ্ডারে যেতে হবে মনোহরপুরের শ্রী শ্রী রাজ
রাজ্যেশ্বরী কালী মন্দিরের সামনে। এখানেই আসল মাতৃ
ভাণ্ডার । ভীড় দেখলেই বুজবেন । ভাড়া ১০ টাকা অটো ।
বা ১৫ থেকে ২০ টাকা রিকশা ভাড়া নিবে ।
রস মালাই খাওয়া শেষ হলে কান্দি পাড় এ চলে আসুন ।
হেটেই আসা যায় । এখানে পাবেন আঠারো সালের একটি
ভবন । যেটি এখন পূবালী ব্যাংক এর অফিস হিসেবে
ব্যাবহার করা হচ্ছে ।
আপনার একদিনে কুমিল্লায় সব কিছু দেখা শেষ । এবার
কান্দি পাড় থেকে চলে আসুন ক্যান্টনমেন্ট বিশ্ব রোডে ।
ভাড়া ২৫ টাকা ।
এখন কিছু তেলেস মতি দেখাতে হবে । শেখ শাদী
সাহেবের কথা মাথায় রাখুন ।
=======================
মোট দেখার জায়গা ১১ টি ( Maynamati War Cemetery,
রানী ময়না মতির প্রাসাদ , ময়নামতি সেনা নিবাস ,
বার্ড , নীলাচল পাহাড় , শালবন , বৌদ্ধ মন্দির , শালবন
বিহার , ধর্ম সাগর , পুরাতন পূবালী ব্যাংক ভবন, মাতৃ
ভাণ্ডার )
=======================
মোট খরচ = ৪৯৭ টাকা (পার পারসন)
মেয়েরাও ইচ্ছে করলে গ্রুপে একদিনে কুমিল্লা ট্যুর
দিতে পারেন । সে ক্ষেত্রে ঢাকা ফেরার জন্য কান্দির
পাড় থেকে শাসন গাছা বাস স্টান আসতে হবে । ভাড়া ১৫
টাকা । এখানে সব ঢাকা গামী গাড়ী পাবেন । ভাড়া ১৫০
থেকে ২০০ টাকা নিবে । আমাদের আডভ্যঞ্চার আর
বাজেট কমানোর প্লান ছিল তাই ক্যান্টনমেন্ট বিশ্ব
রোড হয়ে ঢাকা আসছি । এক্ষেত্রে আপনাদের খরচ পরবে
৫০ টাকা বেশী ।
আমরা পাব্লিক ট্রাস্নপোরট ব্যাবহার করছি । তাই হাতে
সময় কম ছিল। রুপবান মুড়া এবং ইটাখোলা মুড়া, রুপসাগর
পার্ক এই তিনটা জায়গা মিস গেছে ।

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. ভাই কান্দির পাড় থেকে ফান টাউন পার্কে যাবো কী ভাবে

    ReplyDelete