নিকোটিনের নেশা

আজকে সন্ধ্যার দিকে আর্টসেলের কনসার্ট এনজয় করে মেসে ফিরলাম রাত ৯টায়। অনেক টাইয়ার্ড। দাঁড়িয়ে দাঁড়িয়ে কনসার্ট দেখে এনার্জি সব যেন শেষ। মেসে এসে ঘুমাইলাম। পরে ১১টার দিকে ভাত খেয়ে মোবাইল টিপয়া শুরু। নাটক দেখলাম আফরান নিশোর। এরপর বেজে গেলো রাত দেরটার মত। সিফারেটের চরম তৃস্না পেলো। মেসের সবার রুমের লাইট অফ। গেইট লক। আমি চাবি নিয়ে বেড় হলাম পাড়ার দোকানের উদ্দেশ্যে।  রাতজাগা একমাত্র দোকানটি রাত ১২টা পর্যন্ত খোলা থাকে। কিন্তু সেটা আমার মনে ছিলো না। আমার মনে হচ্ছিলো রাত ২টা পর্যন্ত খোলা থাকে।  যাই হোক রাস্তায় প্রায় চার টা কুকুর কে অতিক্রম করে দেখি দোকান বন্ধ! মনটা খুবই খারাপ হয়ে গেলো। একটা জিনিস খেয়াল করে দেখলাম একটা ছেলে ফোনে কথা বলতে বলতে বাসা থেকে বের হয়ে রাস্তার পাশে কথা বলছে আর আমাকে জিজ্ঞেস করলো এত রাতে এখানে কেন আর বাসা কোথায়। যাইহোক আমি খেয়াল করে দেখলাম..  ওর হাতে সিগারেট একটা।  লোভ সামলাতে না পেরে বলেই ফেললাম " ভাই কিছু মনে না করলে আপনার সিগারেটে দুইটা টান দিতে দিবেন?? আমি শুধুমাত্র সিগারেটের জন্য আপনাদের এলাকায় এসেছি। ""

তারপর সে কিছু না বলে সিগারেট টি দিলো। হাতে নিয়ে খেয়াল করলাম.. এই সিগারেটে এক টান দিলে পরে আর কিছুই থাকবেনা..
তারপর কি আর করা। মাত্র এক টান দিয়েই চলে আসলাম।

(আজকের কনসার্টে সাথে ছিলো :সূর্য, পারভেজ,  মোর্সেদ, সজিব, রনি, লম্বা রনি... জামান অসুস্থ ছিলো তাই আসেনি)

পট-হেডেড ওয়াহ অল

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.